ত্রাণমন্ত্রীর অনুদানের চেক ও টিন আত্মসাতের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে..

Foysal Sourov avatar   
Foysal Sourov
ত্রাণমন্ত্রীর অনুদানের চেক ও টিন আত্মসাতের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে..
ত্রাণমন্ত্রীর অনুদানের চেক ও টিন আত্মসাতের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে..
ফয়সাল সৌরভ, লালমনিরহাট
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত অনুদানের চেক এবং এক বান্ডিল টিনের একটি অংশ জোরপূর্বক নিজের ভাগে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মাইদুল ইসলামের বিরুদ্ধে। সরকারের উন্নয়নমূলক কাজে সহায়তা ও দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সামগ্রী বিতরণে এমন অনিয়মের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সংশ্লিষ্ট এলাকায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুস্থদের মাঝে অনুদানের চেক ও ঢেউটিন বিতরণের কর্মসূচি ছিল। অভিযোগ উঠেছে, মাইদুল ইসলাম তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকৃত উপকারভোগীদের প্রাপ্য থেকে একটি অংশ কেটে রাখেন। বিশেষ করে এক বান্ডিল টিন বিতরণের ক্ষেত্রে তিনি 'সমান ভাগ' দাবি করেন এবং জোরপূর্বক তা আদায় করেন বলে অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী
Nessun commento trovato


News Card Generator