প্রতিযোগিতাকে ঘিরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শকের সমাগমে শাহাপুর-ভায়ড়া-বারুইহাটি বিল পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়|
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
শুক্রবার (৩ জুলাই) বিকেলে শাহাপুর-ভায়ড়া বাজার বণিক সমিতি ও এলাকাবাসীর যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| এতে তালা, সাতক্ষীরা, খুলনা, যশোরসহ বিভিন্ন জেলা থেকে আগত ঘোড়া ও অশ্বারোহীরা অংশ নেন| একের পর এক রোমাঞ্চকর দৌড়ে দর্শকরা করতালি ও উচ্ছ্বাসে প্রতিযোগীদের উৎসাহিত করেন|
তালার শাহাপুর-ভায়ড়া বাজার বণিক সমিতির সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা, ইউপি সদস্য মফিজুল ইসলাম এবং সাবেক ছাত্র নেতা মারুফুল ইসলাম মারুফ |
মো. সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. মনিরুল ইসলাম (মনু), মো. হাফিজুর ইসলাম, মো. রিপন, বিশাল মোড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ|
আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে বাংলার লোকজ ক্রীড়াকে পরিচিত করে তুলতেই এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে|
বক্তারা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ| এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করে| তাই এসব ঐতিহ্যবাহী আয়োজন টিকিয়ে রাখতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে|
প্রতিযোগিতায় ২৬ পয়েন্ট অর্জন করে প্রথম স্থান লাভ করে ইউপি সদস্য মফিজুল ইসলামের ঘোড়া ‘আব্দুল রাজ’| বিজয়ী ঘোড়ার মালিককে ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়| ২০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে বাবর আলীর ঘোড়া ‘ডিজে’ (বাঘারপাড়া), যার পুরস্কার ছিল ৭ হাজার টাকা| ১৮ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থান লাভ করে আমির শেখ ও আবুল মোড়লের ঘোড়া ‘চাচা-ভাতিজা’, যার জন্য দেওয়া হয় ৫ হাজার টাকা| ১৫ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থান অর্জন করে খুলনার শিরোমনির ‘পাখি’ নামের ঘোড়া, যা পায় ৩ হাজার টাকা| এছাড়া ১১ পয়েন্ট অর্জনকারী বাঘারপাড়ার আকিমুল ইসলামের ঘোড়া ‘বাহাদুর’(বাঘারপাড়া)-কেও বিশেষ পুরস্কার প্রদান করা হয়|
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ| অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন|
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।