সুন্দরবনের নিষিদ্ধ খালে মাছ ধরার অপরাধে ১১ জেলে আটক

Mahfuz Bappi Khan avatar   
Mahfuz Bappi Khan
সুন্দরবনের নিষিদ্ধ খালে মাছ ধরার অপরাধে ১১ জেলে আটক
সুন্দরবনের নিষিদ্ধ খালে মাছ ধরার অপরাধে ১১ জেলে আটক
পূর্ব সুন্দরবনের নিষিদ্ধ খালে মাছ ধরার সময় ১১ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। জব্দ করা হয়েছে দুটি ট্রলার, তিনটি নৌকা, বিপুল পরিমাণ মাছধরা জালসহ বিভিন্ন মালামাল।..

 

আটক জেলেদের বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

এর আগে  মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের কাবলোতলা খালে অভিযান চালিয়ে ওই জেলেদের আটক করা হয়। 

আটক জেলেরা হলেন, নূর ইসলাম (৪৩),  নয়ন খন্দকার (৩৯), আ. রহিম (৪৩), ফয়সাল বালি (১৯), নিয়াজ তালুকদার (৩৭), মনির হাওলাদার (৪৫), বেল্লাল তালুকদার (৪৩), রবিউল শেখ (১৯), রহমান খান (৩০), শাওন (২০) ও  রাকিব ইসলাম (২৭)। এদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার  বগী ও চালিতাবুনিয়া গ্রামে বলে জানিয়েছে বনবিভাগ।

কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, তার নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার বিকেল থেকে কটকা অভয়ারণ্য এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলন। এ সময় কাবলোতলা নামক খাল থেকে ১১ জেলেকে আটক করা হয়। আটককালে মাছ ধরারত অবস্থায় ছিলেন জেলেরা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, সুন্দরবনের অভয়ারণ্য ঘোষিত এলাকায় মৎস্য আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু আটক জেলেরা আইন অমান্য করে সেখানে মাছ ধরছিলেন। আটক ১১ জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

মাহফুজুর রহমান বাপ্পী 

No comments found


News Card Generator