সুনামগঞ্জে জমিয়ত নেতা মুশতাক আহমদ হত্যার প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল..

Abdus Samad avatar   
Abdus Samad
সুনামগঞ্জে জমিয়ত নেতা মুশতাক আহমদ হত্যার প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল..
সুনামগঞ্জে জমিয়ত নেতা মুশতাক আহমদ হত্যার প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল..
সুনামগঞ্জে জমিয়ত নেতা মুশতাক আহমদ হত্যার প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল..

 

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধি :
জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর খুনিদের গ্রেফতার  ও ফাঁসির  দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ যোহর উপজেলা জমিয়তের আহ্বানে এ বিক্ষোভ মিছিল বের  হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

প্রদক্ষিণ শেষে আলোচনা সভায়
মাওলানা আলতাফুর রহমান ও মাওলানা যোবায়ের আহমদের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ এখলাছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর, বাংলাদেশ খেলাফত মজলিস সভাপতি কাজী রশীদ আহমদ, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান ও ইসলামী আন্দোলন উপজেলা শাখার সহ-সভাপতি হাফিজ মফিজুর রহমান আলাল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নৃশংস হত্যাকাণ্ডে পুরো সুনামগঞ্জ শোকাহত। হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তারা আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশের আলেমসমাজকে টার্গেট করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা উবায়দুল্লাহ আল মামুন, মাওলানা সাইদ আহমদ, মাওলানা কাউসার আহমদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাছরুফ আহমদ প্রমূখ।

Ingen kommentarer fundet


News Card Generator