শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ উৎসবের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম..

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ উৎসবের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম..
শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ উৎসবের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম..
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বুধবার (১ এপ্রিল) সুন্দরবন থেকে মধু আহরণ উৎসবের উদ্বোধন করা হয়।..

শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ উৎসবের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বুধবার (১ এপ্রিল) সুন্দরবন থেকে মধু আহরণ উৎসবের উদ্বোধন করা হয়।

আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। মধু আহরণ উৎসবের পাশাপাশি প্রতিমন্ত্রী সুন্দরবনের জলদস্যু নিমূলে বিশেষ অভিযানেরও উদ্বোধন করেন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন সুন্দরবনের মধু একটি ইউনিক জিনিস। মধুতে যেন ভেজাল না মেশানো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন সুন্দরবন নির্ভরশীল বনজীবিদের জীবন মানউন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি আরও বলেন সুন্দরবন অচিরেই দস্যুমুক্ত করা হবে। এছাড়া জলদস্যুদের সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে।

সাতক্ষীরারেঞ্জ সুন্দরবন পশ্চিম বনবিভাগ খুলনার আয়োজনে ওয়াইল্ডটিম সহ অন্যান্যদের সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে খুলনা অঞ্চলের বনসংরক্ষক ইমরান আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম, জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার, জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, র‌্যাবের সিও লেঃ কর্ণেল নিস্তার আহম্মেদ, নীলডুমুর ১৭ বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল শাহরিয়ার রাজীব, বিভাগীয় বনকর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক রহমতউল্লাহ পলাশ, যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা বিএনপি সদস্য আব্দুল ওয়াহেদ, সোলায়মান কবীর, মৌয়াল রফিকুল ইসলাম প্রমুখ।

ছবি- শ্যামনগরে মধু আহরণ উৎসবের উদ্বোধন করছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

 

No comments found


News Card Generator