শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনে সার্বিক নিরাপত্তায় র‌্যাব-৯..

Nahid Hasan avatar   
Nahid Hasan
শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনে সার্বিক নিরাপত্তায় র‌্যাব-৯..
শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনে সার্বিক নিরাপত্তায় র‌্যাব-৯..
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ র‌্যাব-৯ এর দায়িত্বাধীন এলাকায় বিপুল সংখ্যক পূজামণ্ডপে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ, আনসার, বিজিবি, স্থানীয় প্রশাসনের পাশাপাশি র‌্যাব-৯ এর টহল ও মোবাইল টিম মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছে। নৌপথে বিশেষ টহল এবং পূজামণ্ডপ ও বিসর্জন ঘাটে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

র‌্যাব জানায়, বিসর্জন মণ্ডপ, প্যান্ডেল, ঘাট, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে সদস্যদের মোতায়েন রাখা হয়। পাশাপাশি আভিযানিক ও গোয়েন্দা টিমও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে।

র‌্যাব-৯ এর সিলেট মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব-৯ প্রস্তুত ছিল। কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হয়নি।”

এছাড়া র‌্যাব জানায়, পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সব শ্রেণির মানুষকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

No comments found


News Card Generator