সড়ক দুর্ঘটনায় এনার্জি পার্ক ফিলিং স্টেশনের সদস্যের মৃত্যু..

M Obaydullah Al Mahmudi avatar   
M Obaydullah Al Mahmudi
সড়ক দুর্ঘটনায় এনার্জি পার্ক ফিলিং স্টেশনের সদস্যের মৃত্যু..
সড়ক দুর্ঘটনায় এনার্জি পার্ক ফিলিং স্টেশনের সদস্যের মৃত্যু..
****

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় এনার্জি পার্ক ফিলিং স্টেশনের সদস্য মুন্সী শওকত হোসেন মিটু (৫৫) নিহত হয়েছেন।

 

রোববার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চরপিংগলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কোন যানবাহনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

নিহত মুন্সী শওকত হোসেন মিটু উপজেলার পোনা গ্রামের মৃত মুন্সী হাবিবুর রহমানের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সন্ধ্যাতেও তিনি বাড়ি থেকে বাইসাইকেলে করে কর্মস্থল এনার্জি পার্ক ফিলিং স্টেশনে যাচ্ছিলেন। কর্মস্থলের কাছাকাছি চরপিংগলিয়া এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মোহাম্মদ রোকনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

No comments found


News Card Generator