ঢাকা মাতিয়ে গেলেন পাকিস্তানের জনপ্রিয় তারকা হানিয়া আমির। সম্প্রতি সানসিল্ক বাংলাদেশের বিশেষ আমন্ত্রণে তিনি ঢাকায় এসেছিলেন একটি এক্সক্লুসিভ অনুষ্ঠানে অংশ নিতে। এই সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ভক্তমহলে তৈরি হয় ব্যাপক উচ্ছ্বাস।
সানসিল্কের উদ্যোগে আয়োজিত এ সফরে হানিয়া আমির অংশ নেন এক বিশেষ মিট অ্যান্ড গ্রিট সেশনে, যেখানে উপস্থিত ছিলেন দেশের পরিচিত সব জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানটি ছিল একান্তভাবে আমন্ত্রিতদের জন্য নির্ধারিত, যা আয়োজনকে আরও বিশেষ ও মর্যাদাপূর্ণ করে তোলে।
সেখানে হানিয়া শুধু উপস্থিত থেকে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেননি, বরং নিজের অভিজ্ঞতাও খোলাখুলি শেয়ার করেছেন। তিনি কথা বলেন সানসিল্কের নতুন গ্লাস শাইন প্রোপোজিশন নিয়ে, যা বিশেষ করে তরুণ প্রজন্মকে বেশ অনুপ্রাণিত করেছে। আলো ঝলমলে সেই আয়োজন ভরে উঠেছিল উচ্ছ্বাস, ইতিবাচক প্রতিক্রিয়া এবং সেলফি-উৎসবে।
অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের মতে, হানিয়ার উপস্থিতি পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছিল। তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং একজন মোটিভেটর হিসেবেও সবার কাছে ছাপ রেখে গেছেন। তার সহজ-সরল স্বভাব, প্রাণবন্ত আলাপচারিতা এবং হাসি অনুষ্ঠানে এনে দিয়েছিল বাড়তি মাত্রা।
সবশেষে গতরাতে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। তবে সফর শেষ হলেও ঢাকার মানুষ ও অংশগ্রহণকারীদের মনে রয়ে গেছে তার এই সফরের উজ্জ্বল স্মৃতি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা এখনো আলোচনা চালিয়ে যাচ্ছেন হানিয়ার ভিজিটকে ঘিরে।
উল্লেখ্য, পাকিস্তানে হানিয়া আমির দীর্ঘদিন ধরে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। একইসঙ্গে অভিনয় জগতেও তার জনপ্রিয়তা আকাশচুম্বী। নাটক ও চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয় তাকে পাকিস্তান ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি এনে দিয়েছে।
বাংলাদেশে এসে তিনি যে ভালোবাসা পেয়েছেন, তা তার ক্যারিয়ারে নতুন এক মাইলফলক হয়ে থাকবে বলে ধারণা করছেন অনেকে। সানসিল্কও এই সফরের মাধ্যমে তাদের ব্র্যান্ডের প্রতি আস্থা ও ইতিবাচকতা আরও সুদৃঢ় করতে সক্ষম হয়েছে।
সব মিলিয়ে বলা যায়, সানসিল্কের এই আয়োজন শুধু একটি ব্র্যান্ড ইভেন্টই ছিল না, বরং দুই দেশের ভক্ত-অনুরাগীদের মধ্যে এক নতুন সেতুবন্ধনও তৈরি করেছে। হানিয়া আমিরের সফর তাই শুধু একটি তারকার সফর নয়, বরং স্মৃতিময় এক অধ্যায় হয়ে থাকবে ঢাকার তরুণ প্রজন্ম ও অংশগ্রহণকারীদের মনে।