রাজধানীর রামপুরায় অপ্রতিরোধ্য মাদক ব্যবসা; নেপথ্যে সামিরা নামের এক ‘লেডি ড্রাগার’..

Mahamud Mithu avatar   
Mahamud Mithu
রাজধানীর রামপুরায় অপ্রতিরোধ্য মাদক ব্যবসা; নেপথ্যে সামিরা নামের এক ‘লেডি ড্রাগার’..
রাজধানীর রামপুরায় অপ্রতিরোধ্য মাদক ব্যবসা; নেপথ্যে সামিরা নামের এক ‘লেডি ড্রাগার’..
রাজধানীর রামপুরাতে চলছে রমা রমা মাদক ব্যাবসা, নিয়নত্রণ করেন এক লেডি কুইন সামিরা, জানাযায় লেডি ড্রাগার সামিরা রামপুরাস্হ হাজী পেট্রোল পাম্পের পিছনের বিল্ডিং এর চতুর্থ তলায় বসবাস করেন। গত ফ্যাসিবাদ সরক..

রাজধানীর রামপুরা এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার জনজীবনে চরম অস্থিরতা সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রামপুরাস্থ হাজী পেট্রোল পাম্পের ঠিক পেছনের একটি বহুতল ভবনের চতুর্থ তলায় আস্তানা গেড়েছেন সামিরা নামের এক নারী, যিনি এলাকায় ‘লেডি কুইন’ বা ‘লেডি ড্রাগার’ হিসেবে পরিচিত। এই আস্তানা থেকেই মূলত রামপুরার বড় একটি অংশের মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রিত হচ্ছে।
এই মাদক ব্যবসা এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করছে এবং তরুণ প্রজন্মকে বিপথে চালিত করছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা অত্যন্ত প্রভাবশালী, যার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে।
এই অবৈধ ব্যবসার কারণে এলাকায় চুরি, ছিনতাই এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। মাদকাসক্তির কারণে অনেক পরিবার ধ্বংসের মুখে।
ভুক্তভোগী এলাকাবাসী মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন। তারা চান এই সিন্ডিকেটের মূলহোতাদের আইনের আওতায় আনা হোক এবং রামপুরা এলাকাকে মাদকমুক্ত করা হোক।বিস্তারিত আগামী পবে বিস্তারিত দেখবেন ভিডিও প্রতিবেদনে 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

 

Ingen kommentarer fundet


News Card Generator