প্রবাসী, শিক্ষক ও সুশীল সমাজের সহযোগিতায় গলাচিপায় ১০০ পরিবারে কম্বল বিতরণ..

Md Hamidul Islam avatar   
Md Hamidul Islam
প্রবাসী, শিক্ষক ও সুশীল সমাজের সহযোগিতায় গলাচিপায় ১০০ পরিবারে কম্বল বিতরণ..
প্রবাসী, শিক্ষক ও সুশীল সমাজের সহযোগিতায় গলাচিপায় ১০০ পরিবারে কম্বল বিতরণ..
শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে গলাচিপায় প্রবাসী, শিক্ষক ও সুশীল সমাজের সম্মিলিত উদ্যোগে ১০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মানবিক এই কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রশাসন, শিক্ষক, সাংবাদিক ও স্..

০৬ ই ডিসেম্বর ২০২৬

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রবাসী, শিক্ষক ও সুশীল সমাজের সার্বিক সহযোগিতায় গলাচিপা সদর ইউনিয়নে ১০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদের উদ্যোগে ২০২৬ সালের শীত মৌসুমে এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এতে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয় ওয়াপদা বেড়িবাঁধ সংস্কার কাজের কারণে ক্ষতিগ্রস্ত পরিবার এবং সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শীতার্ত ও দুস্থ মানুষদের।

কম্বল বিতরণকালে মো. হারুন অর রশিদ বলেন,“শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের সচেতন ও সক্ষম মানুষের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। প্রবাসী ও স্থানীয় শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আমরা প্রকৃত উপকারভোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”

এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা, গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব হাসান, সাংবাদিক মাসুম প্যাদা, নেছার উদ্দিন, সোহেল রানা, স্থানীয় শিক্ষক, সমাজকর্মী, সংবাদকর্মী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত অতিথিরা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে সহায়তা পাওয়া পরিবারগুলো এই উদ্যোগের জন্য আয়োজক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

No comments found


News Card Generator