ইউপি সদস্য ৩নং ওয়ার্ড ২নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদ বরগুনা সদর।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২নং গৌরীচন্না মডেল ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ডে উদ্যোগে অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদ চত্বরে ৩৫০ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ২নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মাহমুদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ওমর ফারুক, ও সাংবাদিক আসাদ তালুকদার, বরগুনা জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাঁন।মোঃ জামাল হোসেনসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে প্যানেল চেয়ারম্যান মোঃ মাহমুদ হাসান বলেন, 'পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সরকারের নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। একজন প্রকৃত হতদরিদ্র মানুষও যেন সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।'
বক্তব্যে ইউপি সদস্য আলহাজ্ব মোঃ বেল্লাল মোল্লা বলেন, 'বর্তমান সরকার সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ভাগাভাগি করে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২নং গৌরীচন্না ইউনিয়নের জনগণের সেবায় আমি সবসময় কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।'
সুশৃঙ্খল পরিবেশে তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করায় উপস্থিত উপকারভোগীরা সরকারের এ উদ্যোগ এবং ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
আতিকুর রহমান আতিক
বরগুনা এইচডি নিউজ