মান্দায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. টিপু..

Al amin Shadin avatar   
Al amin Shadin
মান্দায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. টিপু..
মান্দায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. টিপু..
****

আল আমিন স্বাধীন 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

 

নওগাঁর মান্দায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু।  রোববার (২ নভেম্বর ) দুপুরে কশব ইউনিয়নের সিয়াটাসহ আশপাশের গ্রাম পরিদর্শন করেন তিনি।

 ডা. টিপু এ সময়  অসময়ের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের খোঁজখবর নেন ও তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ প্রসঙ্গে ডা. টিপু বলেন, গত শুক্রবার রাতভর বৃষ্টিতে উপজেলার হাজার হাজার বিঘা জমির ধান, আলু, রসুন, পেঁয়াজসহ অন্যান্য সবজির খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ, ধসে গেছে কাঁচা ঘরবাড়ি।

ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘মান্দার কৃষকরা এখন গভীর সংকটে পড়েছেন। বছরের এই সময়ে এমন বৃষ্টি একদিকে ফসল নষ্ট করেছে, অন্যদিকে কৃষকের ভবিষ্যৎ উৎপাদন ব্যাহত করবে। সরকার যদি দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে না দাঁড়ায়, তাহলে তারা বড় ধরনের অর্থনৈতিক দুরবস্থার মুখে পড়বে।

এসময় তাঁর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

No comments found


News Card Generator