মামলার জালে নিঃস্ব কুমিল্লার ইমান আলীর পরিবার: প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচারের দাবি..

Comilla Correspondent avatar   
Comilla Correspondent
মামলার জালে নিঃস্ব কুমিল্লার ইমান আলীর পরিবার: প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচারের দাবি..
মামলার জালে নিঃস্ব কুমিল্লার ইমান আলীর পরিবার: প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচারের দাবি..
****

কুমিল্লার বরুড়া উপজেলার ৯নং দক্ষিণ শিলমুড়ী ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা ইমান আলী ও তার পরিবার একের পর এক মামলার চাপে চরম দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারটির দাবি, দীর্ঘদিন ধরে চলমান মামলা-সংক্রান্ত ঝামেলায় তারা আর্থিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন।

ইমান আলীর মেয়ে মনজুমা বেগম জানান, তাদের পরিবারে বড় কোনো পুরুষ সদস্য না থাকায় সব দায়িত্ব তাকেই সামলাতে হচ্ছে। নিজের সংসার সামলানোর পাশাপাশি একাধিক মামলার হাজিরা, আইনজীবীর খরচসহ নানা চাপ বহন করতে গিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, “আমার চাচা আইয়ুব আলী দেশে থেকে মামলা পরিচালনা করছেন, আরেক চাচা বিদেশ থেকে টাকা পাঠিয়ে এসব মামলা চালাচ্ছেন। আমাদের পরিবারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে, এমনকি আমার সংসার ভেঙে যাওয়ার অবস্থাও তৈরি হয়েছে।
মনজুমা বেগম আরও জানান, প্রতিটি মামলার হাজিরায় তাদের প্রায় ২ থেকে ৩ হাজার টাকা খরচ হয়। এছাড়া আইনজীবীর ফি ও অন্যান্য ব্যয় মিলিয়ে আর্থিক চাপ অসহনীয় হয়ে উঠেছে। তিনি দাবি করেন, মামলা সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করার কারণে তাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।

এছাড়াও তিনি অভিযোগ করেন, বরুড়া ভূমি অফিসেও তাদের বিরুদ্ধে খতিয়ান সংক্রান্ত অভিযোগ দেওয়া হয়েছে। এতে করে একদিকে আদালতের মামলা, অন্যদিকে ভূমি অফিসের জটিলতা—দুই দিকের চাপে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
এদিকে, ভুক্তভোগী ইমান আলী বলেন, “মামলার ঘানী টানতে টানতে আমি এখন মৃত্যু পথযাত্রী। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই, এই মামলা থেকে মুক্তি চাই।
পরিবারটির বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে—
পি আর মামলা নং: ৬৯২/২৪
দেওয়ানী মামলা নং: ৪১২/২৫
সি আর মামলা নং: ১৩৯৫/২০২৫
এছাড়াও আরও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত আইয়ুব আলীর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন, যাতে তারা এই দীর্ঘদিনের মামলা-জটিলতা থেকে মুক্তি পেতে পারেন।

Nessun commento trovato


News Card Generator