মাদারগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ..

Mohammad Shahin avatar   
Mohammad Shahin
মোহাম্মদ শাহিন, নিজস্ব প্রতিনিধি জামালপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি'র আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
 
মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য র‍্যালিটি দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পৌর এলাকার বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
 
পরে র‍্যালি শেষে মাদারগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি এড. মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।
 
এসময় মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি শাজাহান বিকম, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি, জিল্লুর রহমান তরফদার রিপন, সহ সভাপতি আনোয়ার জাহিদ মাখন, সহ সভাপতি অধ্যাপক আলমগীর, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু,সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ মজনু ফকির, দপ্তর সম্পাদক আবু সাঈদ সুজন সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন থেকে আগত অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
 
 


No comments found


News Card Generator