কুয়াশার চাদরে ঢাকা অধিকাংশ সময় শ্যামনগর সূর্যের দেখা মিলছে কম..

সাজ্জাদ কামাল avatar   
সাজ্জাদ কামাল
কুয়াশার চাদরে ঢাকা অধিকাংশ সময় শ্যামনগর সূর্যের দেখা মিলছে কম..
কুয়াশার চাদরে ঢাকা অধিকাংশ সময় শ্যামনগর সূর্যের দেখা মিলছে কম..
তাপমাত্রা কমে যাওয়া ও ঘনকুয়াশার কারণে রাস্তা ঘাটে জনাসাধারণ চলাচলও কম লক্ষ্য করা যাচ্ছে। শীত বেশি অনুভূত হওয়ায় গরম পোশাকের দোকানে ভিড় বেড়েছে।..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

কুয়াশার চাদরে ঢাকা অধিকাংশ সময় শ্যামনগর সূর্যের দেখা মিলছে কম

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ কুয়াশার চাদরে ঢাকা অধিকাংশ সময় শ্যামনগর। সূর্যের দেখা মিলছে কম। সকাল থেকে ঠান্ডা বাতাস বইছে এর ফলে শীত অনুভূত হচ্ছে বেশি। তাপমাত্রা কমে যাওয়া ও ঘনকুয়াশার কারণে রাস্তা ঘাটে জনাসাধারণ চলাচলও কম লক্ষ্য করা যাচ্ছে। শীত বেশি অনুভূত হওয়ায় গরম পোশাকের দোকানে ভিড় বেড়েছে।
উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা গোবিন্দ মন্ডল(৬০),খানপুর গ্রামের রহমান(৫৬) বলেন গত কয়েক বছর এমন শীত পড়েনি। এবার শৈত্য প্রবাহ বেশি দেখা যাচ্ছে। 

শীতের তীব্রতার কারণে নিম্ন আয়ের মানুষ মাঠে দিন মজুরের কাজও ঠিকমত করতে পারছেন না বলে জানান। ফলে তাদের আয়ের পরিমান কম হচ্ছে। উপজেলা সদরের একটা নিদিষ্ট স্থান থেকে প্রত্যহ সকাল ৬টার দিকে নি¤œ আয়ের মানুষরা বিভিন্ন ব্যক্তির বাড়ি সারাদিন অথবা একবেলা কাজের চুক্তিতে টাকার বিনিময়ে মজুরী দিতে যান। বর্তমানে শীতের তীব্রতার কারণে এ স্থানে লোক সংখ্যা খুব লক্ষ্য করা যাচ্ছে।

উপজেলা সদরের ফুটপাতের দোকান গুলিতে শীতের পোষাক ক্রয় করার ভীড় লক্ষ্য করা যাচ্ছে। শ্যামনগর ডাক বাংলা মোড়ের গরম কাপড় ব্যবসায়ী আব্দুল্লাহ বলেন ঠান্ডা বেশি পড়ায় ছোট বড় সব বয়সীদের পোষাক বেশি বিক্রী হচ্ছে। নকিপুর বাজারের ব্যাবসায়ী গোলাম বলেন শীতে সোয়েটার, চাদর, হাতমোজা, পায়ের মোজা, মামলার বেশ বিক্রী হচ্ছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায় ঠান্ডা জনিত কারণে সব বয়সী রোগির চিকিৎসাসেবা বেশি চলছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসকরা জানান হাসপাতালে ঠান্ডা জনিত কারণে শিশু ডায়রিয়া রোগি, শ^াসকষ্ট জনিত রোগি বেশি চিকিৎসা নিচ্ছেন এবং ভর্তি হচ্ছেন।

উপজেলায় শীতের প্রকোপ বেশি থাকায় সরকারি ও বেসরকারীভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে কমবেশি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে প্রকাশ উপজেলা শীতার্ত মানুষের মধ্যে ২১০০ পিচ কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এলাকার অভিজ্ঞ মহলের মতে এবার যেহেতু শীতের প্রকোপ বেশি সেকারণে গ্রাম পর্যায়ে দরিদ্র ও নি¤œ আয়ের মানুষের মধ্যে আরও বেশি শীত বস্ত্র সরকারি বেসরকারীভাবে বিতরণের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

ছবি- শ্যামনগরে শীতের প্রকোপে ফুটপাতে শীতবস্ত্র ক্রয়ের উপচেপড়া ভীড়।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator