সামাজিক ও ক্রীড়া উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ুথ সোসাইটি। সংগঠনটির উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া এলাকার কাদের স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও কোস্টাল ইয়ুথ সোসাইটির সভাপতি এস কে সিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও কোস্টাল ইয়ুথ সোসাইটির সাধারণ সম্পাদক জি এম ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক জি এম আমিনুর রহমান, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. হযরত আলী শান্ত এবং কোষাধ্যক্ষ জি এম রাজু আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আটুলিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাঁদের মধ্যে ছিলেন বিএনপি নেতা খাইরুল ইসলাম ও আকরাম হোসেন।
এ সময় কোস্টাল ইয়ুথ সোসাইটির সভাপতি এস কে সিরাজ বলেন, “যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করতে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের সুস্থ বিনোদন ও শারীরিক বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তিনি ভবিষ্যতেও খেলাধুলা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ফুটবল বিতরণ কর্মসূচি স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। অংশগ্রহণকারীরা সংগঠনটির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সরাসরি কেনাকাটা করুন
চুইঝাল গাছের চারা
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
Unstitched 3 Piece Embroide...
New Stylish Exclusive Unsti...
لم يتم العثور على تعليقات