চাঁদপুরে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এবং ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ২৩ মে ২০২৬ খ্রিঃ শনিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ৯৮টি পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজিত ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় দুটি গ্রুপে ৩টি করে মোট ৬টি শ্রেষ্ঠ পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহসহ জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আইন নিউজ /এমজেডএইচ
ক্যানভাসে ২৪-এর রঙ: চাঁদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ..
সরাসরি কেনাকাটা করুন
বিশ্বের অন্যতম দ্রুতগতির ও ...
টেবিল ঘড়ি
Galaxy TAB A11+
Galaxy Tab A11
Casio Youth World Time AE-1...
Xiaomi OiDiRe Multifunction...
Rose Design 8 pcs King Size...
Unstitched 3 Piece Embroide...
New Stylish Exclusive Unsti...
Unstitched Georgette Embroi...
No comments found