কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে কেন্দুয়ায় সংঘর্ষ, নারীসহ আহত ৫

Muhammad Ashraful Haque Bhuiyan avatar   
Muhammad Ashraful Haque Bhuiyan
কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে কেন্দুয়ায় সংঘর্ষ, নারীসহ আহত ৫
কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে কেন্দুয়ায় সংঘর্ষ, নারীসহ আহত ৫
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের নওহাটা গ্রামে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।..

কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে কেন্দুয়ায় সংঘর্ষ, নারীসহ আহত ৫
মুহাম্মদ আশরাফুল হক ভূঞা কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের নওহাটা গ্রামে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

সোমবার (১ জুন) দুপুরে নওহাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


আহতরা হলেন— হাবিবুর রহমান (৬৮), তার ছেলে শাজনউল আলম (২৩), লিবাসের মা (৯০), সেলিনা আক্তার (৫০) ও মনিকা আক্তার (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি কাঁঠাল গাছের ফল সংগ্রহকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে।


আহত শাজনউল আলম অভিযোগ করে বলেন, প্রতিবেশী নজরুল ইসলাম ও ফাইজুল ইসলামসহ কয়েকজন আমাদের গাছের কাঁঠাল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালান। হামলায় আমার বাবা, মা, বোনসহ পরিবারের কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে হাবিবুর রহমানকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া শাজনউল আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অপরপক্ষ নজরুল ইসলাম ও ফাইজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তারা এই ঘটনায় কোন বক্তব্য প্রদান করতে রাজি হন নাই।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেছেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে উপজেলার নওহাটা গ্রামে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে মারামারি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই কোন অভিযোগ নিয়ে আসে নাই।লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 
মুহাম্মদ আশরাফুল হক ভূঞা 

০১৭১১২৮৪৫৯০
০১/০৬/২০২৬

No comments found


News Card Generator