কালিগঞ্জে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে রতনপুর টিএন বিদ্যাপীঠের জয়জয়কার..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
কালিগঞ্জে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে রতনপুর টিএন বিদ্যাপীঠের জয়জয়কার..
কালিগঞ্জে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে রতনপুর টিএন বিদ্যাপীঠের জয়জয়কার..
****

কালিগঞ্জে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে রতনপুর টিএন বিদ্যাপীঠের জয়জয়কার

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

সাতক্ষীরার কালিগঞ্জে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের মধ্যে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ ৫-৩ গোলে জয়ী হয়ে উপজেলার শ্রেষ্ঠ স্থান অর্জন করে।

 

প্রচুর দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন মঞ্জুর এলাহী রুবেল। সহকারী রেফারি ছিলেন মিজানুর রহমান, রবিউল ইসলাম ও সাকিব হোসেন।

 

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।

 

উপজেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

No comments found


News Card Generator