কালাইয়ে বিএনপি নেতার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত..

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
কালাইয়ে বিএনপি নেতার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত..
কালাইয়ে বিএনপি নেতার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত..
****

কালাইয়ে বিএনপি নেতার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপি নেতা শাহিনুর ইসলাম শাহীন-এর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেল ৩.৩০ টায় পুনট উচ্চ বিদ্যালয় মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে পুনট ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।

এছাড়াও উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহীম হোসেন ফকির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মওদুদ আলমসহ
উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় মিলাদ মাহফিলে শাহিনুর ইসলাম শাহীন-এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য শাহিনুর ইসলাম শাহীন উপজেলার 
পুনট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন

Ingen kommentarer fundet


News Card Generator