যশোরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা..
যশোরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা..
****

যশোরের মণিরামপুরে নাতনিকে টিজ করার প্রতিবাদ করাকে কেন্দ্র করে ইমামুল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

সোমবার রাত আনুমানিক ৯টার দিকে মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামের মতিনের দোকানের পেছনে এ হত্যার ঘটনা ঘটেছে।

নিহত ইমামুল ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ইমামুল হোসেনের নাতনিকে একই এলাকার এক তরুণ টিজ করতো। এ নিয়ে গত বৃহস্পতিবার স্থানীয় সিরাজুল ইসলাম, রবিউল, হোসাইন, রাকিব, মেহেদী ও রাব্বিসহ কয়েকজনের সঙ্গে ইমামুল হোসেনের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তার ওপর হামলা করে উল্লিখিত ব্যক্তিরা।

পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাহুল দেব ঘোষ পরীক্ষা-নিরীক্ষা শেষে ইমামুলকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। রাত গভীর হওয়ায় এই বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

No comments found


News Card Generator