ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার..
ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার..
ঝালকাঠি শহরের কলেজ মোড়ের একটি ভাড়া বাসা থেকে পলাশ সূত্রধর (৩০) নামের এক বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে..


ঝালকাঠি: ঝালকাঠি শহরের কলেজ মোড়ের একটি ভাড়া বাসা থেকে পলাশ সূত্রধর (৩০) নামের এক বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত পলাশ সূত্রধর বরিশালের মুলাদী উপজেলার তেরচর গ্রামের সুধীর সূত্রধরের ছেলে। তিনি 'ফ্রেশ টিস্যু' কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে ঝালকাঠিতে কর্মরত ছিলেন। তিন মাস আগে তিনি ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দীপক সূত্রধরের মেয়েকে বিয়ে করেন।


পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশীরা পলাশের ভাড়া বাসায় তাকে গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তারা পুলিশকে খবর দিলে ঝালকাঠি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।


এ বিষয়ে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

לא נמצאו הערות


News Card Generator