জাতীয় ঐক্য বিপন্ন হলে স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠবে

Abdus Sattar avatar   
Abdus Sattar
জাতীয় ঐক্য বিপন্ন হলে স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠবে
জাতীয় ঐক্য বিপন্ন হলে স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কোন অবস্থাতেই জাতীয় ঐক্যকে বিপন্ন করা যাবে না। জাতীয় ঐক্য বিপন্ন হলে স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠবে।..

আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কোন অবস্থাতেই জাতীয় ঐক্যকে বিপন্ন করা যাবে না। জাতীয় ঐক্য বিপন্ন হলে স্বৈরাচার মাথা ছাড়া দিয়ে উঠবে। স্বৈরাচারকে সুযোগ দিলে স্বাধীনতা ও গণতন্ত্র বিপন্ন হবে। কারণ তাদের হাতে অনেক টাকা ও লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র আছে। আর আমার আপনার দুইটা খালি হাত ছাড়া আর কিছুই নেই। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা দলীয় বাহিনীর মত কাজ করবেন না। জামাত-বিএনপি বা এনসিপি কারো পক্ষে কাজ না করে নিরপেক্ষভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন এবং জনগণের পক্ষে থাকবেন।


বুধবার (৩০ জুলাই-২০২৫) দুপুরে  দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র মিলনায়তনে দিনাজপুর জেলা যুবদলের ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।

 

দিনাজপুর জেলা যুবদলের আহবায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মুন্নাফ মুকুল। জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা'র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ প্রমূখ।

 

No comments found


News Card Generator