মঙ্গলবার বিকেলে ঘোষণাপত্র পাঠ শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, “জুলাই ঘোষণাপত্র হয়েছে এটাকে স্বাগত জানাই। ভালোভাবে পড়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।”
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ড. ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন।
এতে জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় জানানো হয়, গণ-অভ্যুত্থানে নিহত সবাইকে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং ভবিষ্যতের নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত করা হবে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট