জামালগঞ্জে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান সচেতনতামূলক ক্যাম্পেইন ..

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান সচেতনতামূলক ক্যাম্পেইন ..
জামালগঞ্জে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান সচেতনতামূলক ক্যাম্পেইন ..
জামালগঞ্জে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান সচেতনতামূলক ক্যাম্পেইন 
 
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রামপুর গ্রামে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আল-এহসান ইসলামী যুব সংঘের উদ্যোগে এবং ব্লাড ব্যাংক জামালগঞ্জের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া  মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে তাৎক্ষণিকভাবে তাদের জানিয়ে দেওয়া হয়।  জানা যায়, এইদিন  ৩শত৭ জনের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়েছে। রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি অংশগ্রহণকারীদের স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, প্রসূতি মায়েদের রক্তশূন্যতা প্রতিরোধে করণীয়, জরুরি প্রয়োজনে রক্তদাতা প্রস্তুত রাখার উপায় এবং নিরাপদ রক্তদানের বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন করা হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংক জামালগঞ্জের স্বেচ্ছাসেবক মো. উজ্জ্বল হোসেন, মো. তৈয়বুর রহমান, আখলাকুর রহমান, মাহমুদুল হাসান, সাঈদ আহমেদ, হামিদুল ইসলাম, আহমেদ শুভসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ব্লাড ব্যাংক জামালগঞ্জ সূত্রে জানা যায়, ২০২০ সাল থেকে এ পর্যন্ত সংগঠনটি বিনামূল্যে ৯ হাজার ৭৬২ জনের রক্তের গ্রুপ নির্ণয় করেছে। পাশাপাশি বিভিন্ন মুমূর্ষু রোগীর জন্য ২ হাজার ৯ ব্যাগ রক্ত সংগ্রহ ও সরবরাহে সহায়তা প্রদান করেছে।
ব্লাড ব্যাংক জামালগঞ্জের প্রতিষ্ঠাতা মো. উজ্জ্বল হোসেন বলেন, দেশে রক্তের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদা পূরণে নিয়মিত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা এবং মানুষকে রক্তদানে উৎসাহিত করার কার্যক্রম আরও জোরদার করতে হবে। এ কাজে সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের এগিয়ে আসা প্রয়োজন।
তিনি আরও বলেন, মানবিক সেবার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
 
 



মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
No comments found


News Card Generator