চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
জেলা প্রশাসক কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক। বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা। সদর এসি ল্যান্ড বাপ্পি দত্ত রনির সঞ্চালনায় জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডিএম শাহজাহানসহ সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে ভূমি ব্যবস্থাপনাও আধুনিক হয়েছে।
ভূমি-জমি ব্যবস্থাপনা যতো বেশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর করা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পথও ততো বেশি সহজ হয়।
তিনি বলেন, জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় জমিজমা সংক্রান্ত দুর্ভোগ, মামলা মোকদ্দমা অনেকটা লাঘব হবে। বর্তমান সরকার ভূমিসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্পূর্ণ ডিজিটালাইজড ও স্মার্ট করেছে। এখন মানুষ ঘরে বসেই ই-নামজারি ও খাজনা প্রদান করতে পারছে। এই মেলার মূল উদ্দেশ্যই ছিলো সাধারণ মানুষকে স্মার্ট ভূমি সেবার সাথে পরিচয় করিয়ে দেয়া এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা।
অনুষ্ঠানে মেলা উপলক্ষে আয়োজিত কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আলোচনা
সভাশেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
https://ibb.co.com/nsrW06Bb">https://i.ibb.co.com/hRsqMLcy/IMG-20260522-WA0005.jpg" alt="IMG 20260522 WA0005" border="0">
ছবি ক্যাপশন-চাঁদপুরে ভূমিসেবা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক পুরস্কার বিতরণ করছেন।
উল্লেখ্য, চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলাটি পরিচালিত হয়।
ডিসিকে /এমজেডএইচ