বড় কাশর থেকে ম্যাজিক মোড়: গণভোটের পক্ষে হবিরবাড়িজুড়ে ডা. জাহিদুলের প্রচার..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
বড় কাশর থেকে ম্যাজিক মোড়: গণভোটের পক্ষে হবিরবাড়িজুড়ে ডা. জাহিদুলের প্রচার..
বড় কাশর থেকে ম্যাজিক মোড়: গণভোটের পক্ষে হবিরবাড়িজুড়ে ডা. জাহিদুলের প্রচার..
ডা. জাহিদুল ইসলাম আজ সারাদিন হবিরবাড়ি ইউনিয়নের ছোট কাশর, নাসির গ্লাস, আইডিয়াল মোড়, চান্দের বাজার, নারিশের রোড, মনোহরপুর, ঝালপাজা বাজার, ডাক্তার পাড়া, ম্যাজিক মোড়সহ আরও বিভিন্ন এলাকায় গণভোটের পক্ষে গণস..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: গণভোটের পক্ষে জনমত গড়ে তুলতে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে ১০ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. জাহিদুল ইসলাম ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বড় কাশর বাজারে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।

রবিবার (১৮ জানুয়ারী) সকালে বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরে তাদের সমর্থন কামনা করেন। এ সময় তিনি বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে জনগণের মতামত জানার সবচেয়ে গণতান্ত্রিক পথ হলো গণভোট।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডা. জাহিদুল ইসলাম আজ সারাদিন হবিরবাড়ি ইউনিয়নের ছোট কাশর, নাসির গ্লাস, আইডিয়াল মোড়, চান্দের বাজার, নারিশের রোড, মনোহরপুর, ঝালপাজা বাজার, ডাক্তার পাড়া, ম্যাজিক মোড়সহ আরও বিভিন্ন এলাকায় গণভোটের পক্ষে গণসংযোগ চালাবেন।

গণসংযোগকালে তিনি ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট ও নাগরিক সেবার দুরবস্থার কথাও তুলে ধরেন।

এ সময় ১০ দলীয় নির্বাচনি ঐক্যের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা জানান, ইউনিয়নভিত্তিক ধারাবাহিক গণসংযোগের মাধ্যমে গণভোটের পক্ষে জনসমর্থন আরও বিস্তৃত করা হবে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ ধরনের মাঠপর্যায়ের গণসংযোগ কর্মসূচির মাধ্যমে হবিরবাড়ি ইউনিয়নে গণভোট ইস্যুতে জনমত আরও সুসংহত হবে।

Nema komentara


News Card Generator