বরগুনা জেলা ছাত্রদলের কেএই রিপন শিকদার? | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনা জেলা ছাত্রদলের কেএই রিপন শিকদার?

Atiqur Rahman avatar   
Atiqur Rahman
বরগুনা জেলা ছাত্রদলের কেএই রিপন শিকদার?
বরগুনা জেলা ছাত্রদলের কেএই রিপন শিকদার?
ছবি: সংগৃহীত

বরগুনা জেলা ছাত্রদলের কেএই রিপন শিকদার?

বরগুনা জেলা ছাত্রদলের কেএই রিপন শিকদার?

রিপোর্ট মোঃ সুজন সিকদার 
বিশেষ প্রতিনিধি বরগুনা এইচডি নিউজ 

২০০১ সালে সন্ত্রাসীদের কোপে প্রতিবন্ধী ছাত্রনেতা, আজ নিঃস্ব - প্রধানমন্ত্রীর কাছে মাথা গোঁজার ঠাঁই চাইলেন রিপন শিকদার

বরগুনা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদকের মানবেতর জীবন, চিকিৎসার খরচে বাবা-ভাইদের সম্পত্তি শেষ
এক সময়ে বরগুনার রাজপথ কাঁপানো ছাত্রনেতা। বিএনপির দুর্দিনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সেই মানুষটি আজ নিঃস্ব, প্রতিবন্ধী। নিজের মাথা গোঁজার ঠাঁই নেই, সংসার চালাতে হিমশিম। 

তিনি বরগুনা জেলা ছাত্রদলের নির্বাচিত তৎকালীন সাংগঠনিক সম্পাদক রিপন শিকদার*।

২০০১ সালের করুন কাহিনী*  
খোঁজ নিয়ে জানা যায়, ২০০১ সালে* দলেরই কতিপয় সন্ত্রাসী তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। আল্লাহর অশেষ রহমতে তিনি প্রাণে বেঁচে যান, কিন্তু সারাজীবনের জন্য প্রতিবন্ধী হয়ে যান।

চিকিৎসার জন্য বাবা-ভাইদের যা আর্থিক সম্পত্তি ছিল সব ব্যয় হয়ে গেছে। এখন তারা নিঃস্ব। 

বর্তমান অবস্থা আরও করুন*  
কান্নাজড়িত কণ্ঠে রিপন শিকদার বলেন, "আমি এখন ভাইদের জমিতে থাকি। ভাইরা আজ আছে কাল থাকবে না। আমার ছেলেরা বড় হচ্ছে। কতদিন আর ভাইদের জমিতে থাকবে? আমার ছেলে-মেয়েরও তো একটা মাথা গোঁজার ঠাঁই দরকার।"
তিনি আরও বলেন, "সংসার চালাতে পারি না। সামান্য কিছু সরকারি ভাতা পাই, তা দিয়ে সংসার চলে না। ছেলে-মেয়ে বড় হইতেছে। তাদেরও তো একটু ভবিষ্যৎ আছে।"
এই অসহায় অবস্থা থেকে মুক্তি পেতে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আবেদন জানিয়েছেন।
রিপন শিকদার বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার দলের দুর্দিনের কর্মী। আমার প্রতি একটু দয়া করেন। আমাকে একটা থাকার জায়গা এবং সরকারি আর্থিক সহযোগিতা দিলে আমি আমার ছেলে-মেয়ে নিয়ে বেঁচে থাকতে পারবো।"
স্থানীয় বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা রিপন শিকদারের পাশে দাঁড়ানোর জন্য জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন।

বরগুনা এইচডি নিউজ 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator